বায়ুদূষণে আজ শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৬, | ১১:০৪:৫৪ |

বিশ্বে জলবায়ু পরিবর্তন ও উন্নয়নমূলক কাজের জন্য প্রতিদিন বাড়ছে বায়ুদূষণ। বিশ্বে বায়ুদূষিত শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের শহর লাহোর।

যার বায়ুমান স্কোর ২৯০। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। শনিবার (১৬ মে) বৈশ্বিক বায়ুদূষণ পর্যবেক্ষণ সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) লাইভ আপডেট থেকে এ তথ্য জানা গেছে।

একিউআই লাইভ আপডেটে বলা হয়, তালিকার ৩০ নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। যার বায়ুমান স্কোর ৬৬। ভারতের রাজধানী দিল্লি ২১১ বায়ুমান স্কোর নিয়ে রয়েছে তালিকায় দ্বিতীয় স্থানে। 

তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। যার বায়ুমান স্কোর ১৬৭। অপরদিকে তালিকায় ৪র্থ স্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা। যার বায়ুমান স্কোর ১৬২। এ ছাড়া সেনেগালের রাজধানী ডাকার ১৫৯ বায়ুমান স্কোর নিয়ে রয়েছে তালিকার ৫ম স্থানে।

তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০-এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

ঢাকায় এমন ভয়াবহ বায়ুদূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। ভয়াবহ এই দূষণের ফলে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ করে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..