✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

গাইবান্ধায় হেরোইনসহ ভাই-বোন গ্রেফতার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১২, | ১৯:১৯:২৯ |

গাইবান্ধার সুন্দরগঞ্জে সাড়ে তিনগ্রাম হেরোইনসহ নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। অভিযানে নেতৃত্ব দেন সুন্দরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ। এতে সুন্দরগঞ্জ পুলিশ অংশ নেয়।

মঙ্গলবার (১২ মে) সকাল ১০টার দিকে সুন্দরগঞ্জ পৌরশহরের থানাপাড়া এলাকার ওয়ালটন শো-রুমের পাশে একটি চা-বিস্কুটের দোকান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা সুন্দরগঞ্জ পৌরশহরের ৩ নম্বর ওয়ার্ডের থানাপাড়া এলাকার লাজু সরদারের স্ত্রী হাসিনা আকতার (৩০) ও রামজীবন ইউনিয়নের দক্ষিণ ব্যাকাটারী এলাকার হাসেন আলীর ছেলে জাকিরুল ইসলাম হৃদয় (২০)। সর্ম্পকে তারা আপন ভাই-বোন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০টার দিকে সুন্দরগঞ্জ পৌরশহরের থানাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ওয়ালটন শো-রুমের পাশে একটি চা-বিস্কুটের দোকান থেকে ৩.৫০ গ্রাম হেরোইনসহ হাছিনা আকতার ও তার ছোট ভাই জাকিরুল ইসলাম হৃদয়কে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক তপন কুমার রায় বলেন, জব্দকৃত হেরোইনের বাজার মূল্য প্রায় ৩৫ হাজার টাকা। আসামিদের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..