✕

সর্বশেষ :
চাঁদা চাওয়ায় ১৭ দিন বন্ধ ছিল ফার্মেসি, পুলিশের আশ্বাসে চালুর পর গুলি চড়া বাজারে চাল-তেলের দাম ঊর্ধ্বমুখী রাজধানীতে হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা রিভার্স ব্রেইন ড্রেইনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান অর্থমন্ত্রীর পাকিস্তানের কারাগারগুলোতে চিকিৎসাসেবায় ঘাটতি, মানবাধিকার সংস্থার উদ্বেগ বিদেশে কর্মী পাঠাতে অনিয়ম পেলে এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জ্বালানি খাতে রদবদল, তিন প্রতিষ্ঠানে নতুন এমডি স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-ইন্দোনেশিয়া মার্কিন শুল্কের আশঙ্কা সত্ত্বেও ভারতের রপ্তানি ১ ট্রিলিয়ন ডলার ছাড়ানোর প্রত্যাশা রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে: বাণিজ্যমন্ত্রী

তারা কখনো ডিবি পুলিশ কখনো সাংবাদিক!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৬, | ২১:২৩:১১ |
বগুড়ায় অটোরিকশা ও ইজিবাইক ছিনতাইকারী চক্রের সর্দারসহ সাত সদস্য ধরা পড়েছে। তারা কখনো পুলিশ, ডিবি পুলিশ ও কখনো সাংবাদিক পরিচয়ে কৌশলে ছিনতাই করতেন। 

ডিবি পুলিশের একটি দল মঙ্গলবার সকালে বগুড়া শহর ও দুপুরে রংপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তাদের কাছ থেকে ছিনতাই করা চারটি অটোরিকশা ও ইজিবাইক, দুটি ওয়াকিটকি, একটি প্রাইভেটকার ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বুধবার দুপুরে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু রায়হান প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন।

গ্রেফতার ছিনতাইকারীরা হলেন- মুন্সীগঞ্জের দক্ষিণ চর মশুরা গ্রামের মঞ্জিল শিকদারের ছেলে মামুন শিকদার (৪০), বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবিরাজ দুধল গ্রামের বাবুল পাটোয়ারীর ছেলে মিঠু পাটোয়ারী (৩০), গাইবান্ধা সদরের ব্যাপারীপাড়ার মধু মণ্ডলের ছেলে সুমন মিয়া (৩০), পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিপাড়ার মৃত আনোয়ার হোসেনের ছেলে জাকির হোসেন (৪০), একই জেলার বাউফল উপজেলার আবুল কাশেম হাওলাদারের ছেলে নিজাম হাওলাদার (৪৬), রংপুরের হারাগাছা উপজেলার বানুপাড়ার মকবুল বেগের ছেলে ওবায়দুল ইসলাম বেগ (৪০) ও একই এলাকার মৃত সোলায়মান মিয়ার ছেলে জাহিদুল ইসলাম (৪২)।

ডিবি পুলিশ জানায়, গত ৪ মে রাতে এক ইজিবাইক চালক বগুড়া সদর থানায় অভিযোগ করেন, গত ২৫ এপ্রিল দুপুরে ঠেঙ্গামারার টিএমএসএস হাসপাতালে এক যাত্রীকে নামিয়ে দেন। এরপর অপর এক ব্যক্তি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে তার ইজিবাইকটি ছিনতাই করে পালিয়ে যায়। তার হাতে পুলিশের ওয়াকিটকি ছিল। এ ব্যাপারে তিনি সদর থানায় মামলা করেন।

ডিবি পুলিশ তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ৫ মে সকাল পৌনে ৬টার দিকে বগুড়া শহরের চারমাথা এলাকার খাজা হাইওয়ে আবাসিক হোটেল থেকে ছিনতাইকারী মামুন শিকদার, মিঠু পাটোয়ারী, সুমন মিয়া, জাকির হোসেন ও নিজাম হাওলাদারকে গ্রেফতার করে। তাদের কাছে ছিনতাইকাজে ব্যবহৃত দুটি ওয়াকিটকি সেট, একটি চার্জার, একটি ব্যাটারি, চাবিসহ একটি প্রাইভেট কার, ছয়টি অটো গাড়ির চাবি, পাঁচটি বাটন মোবাইল ফোন, একটি স্মার্ট মোবাইল ফোন, একটি মার্তুল ও একটি কালো স্কচটেপ উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা জানান, বগুড়া থেকে ছিনতাই করা চারটি অটোরিকশা ও ইজিবাইক রংপুর মেট্রোপলিটনের হারাগাছা উপজেলার বানুপাড়া এলাকায় বিক্রি করেছেন। ওই দিন দুপুরে সেখানে অভিযান চালিয়ে ইজিবাইক ক্রেতা ওবায়দুল ইসলাম ও জাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। জাহিদুলের দোকান থেকে মামলার বাদীর ছিনতাই হওয়া ইজিবাইকসহ চারটি অটোরিকশা উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আবু রায়হান জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে চুরি, দস্যুতার একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে বগুড়ার বিভিন্ন এলাকা থেকে ইজিবাইক ছিনতাই করে রংপুরে বিক্রি করত। তারা নিজেদের কখনও ডিবি পুলিশ, কখনো পুলিশ, আবার কখনো সাংবাদিক পরিচয় দিয়ে ইজিবাইক ছিনতাই করত।

বুধবার দুপুরে গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..