✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পশ্চিমবঙ্গ নির্বাচন

জয়ের পথে কলকাতার সেই আর জি কর হাসপাতালের নির্যাতিতার মা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৪, | ২১:৫১:০২ |
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পানিহাটি আসন থেকে জয়ের পথে আছেন বিজেপি প্রার্থী রত্ন দেবনাথ। তিনি কলকাতার আর জি কর হাসপাতালে নৃসংস ধর্ষণ ও হত্যার শিকার চিকিৎসক তরুণীর মা।

২০২৪ সালে আর জি কর হাসপাতালের ভেতর ওই চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়।

এ ঘটনা পুরো ভারতে বেশ আলোচনার জন্ম দেয় এবং নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে।

হাসপাতালের ওই ধর্ষণ কাণ্ডের পর চাপে পড়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

স্থানীয় সংবাদমাধ্যম অর্গনাইজার জানিয়েছে, বিজেপির রত্না দেব ২০ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের তীর্থকর ঘোষ। 

পানিহাটি আসনটি তৃণমূল কংগ্রেসের ঘাঁটি হিসেবে বিবেচিত হতো। কিন্তু এবার এই আসনটিও হারাতে যাচ্ছে তারা।

আজ সোমবার (৪ মে) বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে ২৯৩টি আসনের ফলাফল প্রকাশ করা হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, বিজেপি সেখান ২০৫টি আসনে এগিয়ে আছে। যা নির্দেশ করছে ইতিহাসে প্রথমবারের মতো হিন্দুত্ববাদী বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে।

২০১১ সালে মমতা প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসেন। এরপর টানা তিনবার তিনি মুখ্যমন্ত্রী হন। এর আগে টানা ৩৪ বছর বামপন্থি সরকার ছিল পশ্চিমবঙ্গে। সেই অবস্থান থেকে সম্পূর্ণ সরে এসে হিন্দুত্ববাদী বিজেপিকে ক্ষমতায় আনছেন পশ্চিমবঙ্গের মানুষ।

সূত্র: অর্গানাইজার

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..