✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ভারতীয় সেনাদের গুলি: পাকিস্তানের ২ সেনা নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১২-১৭, | ০৪:২১:৩৬ |

ভারতীয় সেনাদের গুলিতে পাকিস্তানের দুই সেনা সদস্য নিহত হয়েছেন। ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের বিবাদমান পার্বত্য অঞ্চল লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে (এলওসি) এ ঘটনা ঘটে বলে এনডিটিভির খবরে বলা হয়েছে।

খবরে বলা হয়, জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় নৌশেরা সেক্টরে দুদেশের সীমান্ত পাহারায় নিয়োজিত সেনা সদস্যদের মধ্যে ওই গোলাগুলির ঘটনা ঘটে। নিহত সেনারা হলেন-নায়েক শাহজাহান (৩৫) এবং সিপাহী হামেদ (২১)।

ভারতের উপ সেনাপ্রধান লে. জেনারেল সতিনদার কুমার সাইনি জানান, মঙ্গলবার পাকিস্তানের সেনা সদস্যরা সীমান্ত রেখা পার হয়ে ভারতে আসার চেষ্টা করলে তাদের গুলি করা হয়।

এদিকে পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, কাশ্মীর সীমান্তে ভারতীয় সেনাদের গুলিতে তাদের দুই জওয়ান ‘শহীদ’ হয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..