✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

চালকবিহীন রোবোট্যাক্সির পরিধি বাড়াচ্ছে জুক্স

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১০, | ১৩:০৬:০১ |

বিশ্বজুড়ে চালকবিহীন যাতায়াত ব্যবস্থার জনপ্রিয়তা বাড়তে থাকায় নিজেদের কার্যক্রম আরও বিস্তৃত করছে আমাজনের অটোনোমাস গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ‘জুক্স’। যুক্তরাষ্ট্রের ফিনিক্স ও ডালাস শহরে জুক্স তাদের রোবোট্যাক্সির নতুন পরীক্ষা শুরু করার ঘোষণা দিয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের ১০টি শহরে প্রতিষ্ঠানটি তাদের অটোনোমাস প্রযুক্তির অগ্রগতি ও তথ্য সংগ্রহের কাজ করছে।

ফিনিক্স শহরের মরু অঞ্চলের প্রচণ্ড তাপ ও ধূলিকণা জুক্সের গাড়ির সেন্সর এবং ব্যাটারি সিস্টেমের জন্য এক বড় চ্যালেঞ্জ। প্রকৌশলীরা দেখতে চান, উচ্চ গতির রাস্তায় এই বৈরী পরিবেশে সফটওয়্যারগুলো কতটা নিখুঁতভাবে কাজ করে। অন্যদিকে, ডালাসের ঘনবসতিপূর্ণ এলাকা এবং জটিল রাস্তাগুলোতে জুক্সের গাড়িগুলোকে ভিন্ন ভিন্ন ট্রাফিক পরিস্থিতির মুখোমুখি হতে হবে। এই দুই শহরের বিচিত্র পরিবেশ থেকে প্রাপ্ত তথ্য জুক্সকে বাণিজ্যিকভাবে যাত্রীসেবা শুরু করতে সাহায্য করবে।

২০১৪ সালে সিলিকন ভ্যালিতে যাত্রা শুরু করা জুক্সকে ২০২০ সালে কিনে নেয় আমাজন। প্রতিষ্ঠানটি কেবল সফটওয়্যার নয়, বরং যাত্রী পরিবহনের জন্য বিশেষ নকশার রোবোট্যাক্সিও তৈরি করছে। এই গাড়িগুলোতে লিডার, ক্যামেরা ও রাডারের সমন্বয়ে একটি ৩৬০ ডিগ্রি ভিউ বা চারদিকের দৃশ্য দেখার ব্যবস্থা রয়েছে। ফলে মানুষের সাহায্য ছাড়াই গাড়িগুলো শহরের রাস্তায় নিরাপদে চলতে পারে।

রোবোট্যাক্সির বাজারে বর্তমানে তীব্র প্রতিযোগিতা চলছে। গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের ‘ওয়েমো’ বর্তমানে এই খাতে সবচেয়ে এগিয়ে। তারা ইতোমধ্যে ফিনিক্স, সান ফ্রান্সিসকো এবং লস অ্যাঞ্জেলেসের মতো শহরগুলোতে বাণিজ্যিকভাবে যাত্রীসেবা দিচ্ছে। এমনকি ওয়েমো এখন হাইওয়েতেও তাদের গাড়ি চালানোর অনুমতি পেয়েছে। এমন পরিস্থিতিতে জুক্সও দ্রুত তাদের সক্ষমতা বাড়িয়ে বাজারে শক্ত অবস্থান তৈরির চেষ্টা করছে।

শুরুতে পরীক্ষামূলকভাবে চললেও খুব শিগগিরিই সাধারণ মানুষ স্মার্টফোন অ্যাপের মাধ্যমে এই ট্যাক্সিগুলো ভাড়া করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..