✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নিম্ন আদালতে এমপি পাপুলের স্ত্রী-মেয়েকে আত্মসমর্পণের নির্দেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১২-১০, | ১১:০৬:১২ |

অর্থ পাচারের মামলায় এমপি শহীদুল ইসলাম পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম এমপি ও মেয়ে ওয়াফা ইসলামকে আগাম জামিন দেয়নি হাইকোর্ট। আগামী ১০ দিনের মধ্যে তাদেরকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেয়া হয়েছে।

এই দুজনের জামিন আবেদন খারিজ করে বৃহস্পতিবার এ আদেশ দেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ।

সেলিনা ইসলাম ও ওয়াফা ইসলাম আজ হাইকোর্টে আত্মসমর্পণ করে জামিন চান। আবেদনের পক্ষে বাসেত মজুমদার ও সাঈদ আহমেদ রাজা এবং দুদকের পক্ষে খুরশীদ আলম খান শুনানি করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..