✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পেশায় রাজমিস্ত্রি তিনি, এএসপি পরিচয়ে করেন প্রেম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৭, | ১৯:১০:২০ |
বিয়ের জন্য প্রেমিকার আস্থা অর্জনে পুলিশের ভুয়া আইডি কার্ড বানাতে এসে রংপুরে মোস্তাফিজুর রহমান (৩০) এক যুবক আটক হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে রংপুর প্রেসক্লাবের একটি দোকান থেকে তাকে আটক করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক মোস্তাফিজুর রহমান দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দুমাইল গ্রামের মোখলেছার রহমানের ছেলে।  

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, দুপুরে প্রেসক্লাবের আর.টি প্রেসে এসে সহকারী পুলিশ সুপারের একটি ভুয়া আইডি কার্ড বানান মোস্তাফিজুর। এ নিয়ে দোকান কর্মচারীদের সন্দেহ হলে তারা প্রেসক্লাব এলাকায় থাকা পুলিশকে জানায়। পরে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে মোস্তাফিজুর জানান- তিনি রাজমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করলেও প্রেমিকার কাছে পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। বিয়ের জন্য প্রেমিকার আস্থা অর্জনে তিনি পুলিশ কর্মকর্তার আইডি কার্ড বানান।


ওসি শাহজাহান আলী বলেন, মোস্তাফিজুরের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা জানিয়েছে মোস্তাফিজুরের মানসিক সমস্যা রয়েছে। আমরা সিনিয়র স্যারের সাথে কথা বলে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..