✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ স্থগিত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১২-০৫, | ০৯:৩৬:৫২ |

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগে স্বজনপ্রীতি ও বাণিজ্য হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে শিক্ষার্থী ও স্থানীয় নাগরিকরা বিক্ষোভ করেছেন। বিক্ষোভের এক দিন পর নিয়োগ প্রক্রিয়া স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সন্ধ্যায় রেজিস্ট্রার স্বদেশ চন্দ্র সামন্ত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধ্যাপক স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, স্থানীয় একটি মহল বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া নিয়ে কথিত অনিয়মের অভিযোগ তুলে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করেছিল। নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও যথাযথ নিয়মে সম্পন্ন করতে কার্যক্রম স্থগিত করা হয়েছে।

গত ১৮ ও ৩১ অক্টোবর দুটি পৃথক বিজ্ঞপ্তিতে ১২ জন প্রভাষক, একজন পিএ-২ (উপ-উপাচার্য), দু’জন সেকশন অফিসার, একজন উপ-খামার তত্ত্বাবধায়কসহ প্রায় অর্ধশত পদে জনবল নিয়োগের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ওই নিয়োগে স্বজনপ্রীতি ও বাণিজ্যের অভিযোগে গত মঙ্গলবার বেলা ১১টার দিকে স্থানীয় সচেতন শিক্ষার্থী ও নাগরিকদের ব্যানারে বিক্ষোভ মিছিল করা হয়। দুমকি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হওয়া মিছিলে নেতৃত্ব দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..