✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পোর্ট ভেলেকে ৭ গোলে উড়িয়ে এফএ কাপ সেমিফাইনালে চেলসি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৫, | ১১:২০:০৮ |

এফএ কাপ কোয়ার্টার ফাইনালে একতরফা ম্যাচে পোর্ট ভেলেকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে চেলসি। নিজেদের চেয়ে ৬২ ধাপ নিচের দলের বিপক্ষে জয়টা প্রত্যাশিতই ছিল, তবে বড় ব্যবধানে এই জয় চেলসি সমর্থকদের স্বস্তি ফিরিয়েছে।


শনিবার (৪ এপ্রিল) লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজ স্টেডিয়ামে মুখোমুখি হয় দু'দল।

নিজেদের ঘরের মাঠে ম্যাচের মাত্র ৬৪ সেকেন্ডেই জোরেল হাতোর গোলে এগিয়ে যায় চেলসি। এরপর ২৪ মিনিটে জোয়াও পেদ্রোর গোলে ব্যবধান দ্বিগুণ হয়। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই জর্ডান লরেন্স-গ্যাব্রিয়েলের আত্মঘাতে স্কোরলাইন দাঁড়ায় ৩-০।



দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে চেলসি। ৫৭ মিনিটে তোসিন আদারাবিওইয়োর হেডে চতুর্থ গোল আসে। এরপর ৬৯ মিনিটে আন্দ্রে সান্তোসের হেডে পঞ্চম গোল করে ব্লুজরা।

শেষ দিকে বদলি খেলোয়াড়দের দাপটেও গোলের বন্যা থামেনি। ষষ্ঠ গোলটি আসে এস্তেভাওর কাছ থেকে, আর ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে সপ্তম গোলটি করেন আলেহান্দ্রো গার্নাচো।

চেলসি পুরো ম্যাচে দাপট দেখালেও মাঝেমধ্যে সুযোগ তৈরি করেছিল পোর্ট ভেলে, তবে তা কাজে লাগাতে পারেনি তারা। বরং বড় ব্যবধানের হার এড়াতেই ব্যস্ত থাকতে হয়েছে।

এই জয়ের ফলে সেমিফাইনালে উঠলো চেলসি। পরের ম্যাচে তাদের অপেক্ষায় ম্যানচেস্টার সিটি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..