✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘অপটা’র পরিসংখ্যান অনুযায়ী ২০২৬ ফিফা বিশ্বকাপ জিতবে কোন দল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৩, | ১২:৩৩:৫২ |
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর প্রায় ৭০ দিন বাকি। এবারই প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়, ফলে প্রতিযোগিতার উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতা—দুটোই থাকবে তুঙ্গে।

এরই মধ্যে জনপ্রিয় পরিসংখ্যানভিত্তিক ব্রিটিশ বিশ্লেষণ প্রতিষ্ঠান ‘অপটা’ তাদের সুপারকম্পিউটার ব্যবহার করে সম্ভাব্য চ্যাম্পিয়ন দলের পূর্বাভাস প্রকাশ করেছে। স্প্যানিশ পত্রিকা মার্কার প্রতিবেদনে জানানো হয়েছে, এই পূর্বাভাস অনুযায়ী শিরোপা জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে স্পেন, তাদের সম্ভাবনা ধরা হয়েছে ১৫.৮৩ শতাংশ।

দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স, যাদের জয়ের সম্ভাবনা ১২.৭৭ শতাংশ। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে এবারও দলটি মাঠে নামবে।

স্পেন ও ফ্রান্সের পরেই রয়েছে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। এই দুই দলেরই শিরোপা জয়ের সম্ভাবনা ১০ শতাংশের বেশি বলে উল্লেখ করা হয়েছে। শীর্ষ পাঁচের শেষ দল হিসেবে রয়েছে পর্তুগাল, তাদের জয়ের সম্ভাবনা নির্ধারণ করা হয়েছে ৬.৯২ শতাংশ।

অন্যদিকে, ফুটবলের দুই শক্তিশালী ব্রাজিল ও জার্মানি এই তালিকার শীর্ষ পাঁচের বাইরে রয়েছে। অপ্টার হিসাব অনুযায়ী তারা যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম স্থানে অবস্থান করছে।

সূত্র: গোল ডট কম

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..