✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সিঙ্গাপুরে নতুন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত, মোট পাঁচ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০২-১৫, | ১৩:৪৩:০৯ |

চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে সিঙ্গাপুরে আরও এক বাংলাদেশি প্রবাসী আক্রান্ত হয়েছেন। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট পাঁচ বাংলাদেশি নতুন করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে চ্যানেল নিউজ এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সিঙ্গাপুরে নতুন করে আরও পাঁচজনকে কোভিড-১৯ এ আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। শনিবার নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত ২৬ বছর বয়সী ওই বাংলাদেশির সিঙ্গাপুরের ওয়ার্ক পাসধারী। সম্প্রতি চীন সফরের ইতিহাস নেই তার।

নতুন করে পাঁচজনকে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করায় দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭২ জনে। দেশটির হাসপাতাল থেকে চিকিৎসাধীন এক রোগী সুস্থ হয়ে শনিবার বাসায় ফিরে গেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..