সিঙ্গাপুর ম্যাচের একাদশ ঘোষণা, ফিরলেন মিতুল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-৩১, | ১৭:১৬:২৪ |
এশিয়ান কাপ বাছাইয়ে আজ বাংলাদেশের শেষ ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে। দিন পাঁচেক আগে ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। ঐ ম্যাচের একাদশ থেকে দুইজন পরিবর্তন করেছেন বাংলাদেশের স্পেনিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।

ভিয়েতনামের ম্যাচে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণকে খেলিয়েছিলেন ক্যাবরেরা। আজ সিঙ্গাপুরের বিপক্ষে তিনি আবার আস্থা রেখেছেন মিতুলের ওপর। ফুটবলের গুরুত্বপূর্ণ পজিশন গোলরক্ষক। সেই পজিশনে কোচ ক্যাবরেরা দুই ম্যাচের একাদশে দুই জনের ওপর আস্থা রাখলেন। বসুন্ধরা কিংসে নিয়মিত না খেলা মেহেদী হাসান শ্রাবণকে প্রীতি ম্যাচে দেখেছিলেন। কিংসে এবার দারুণ খেলা জিকোকে প্রাথমিক দলেই ডাকেননি।

ভিয়েতনাম ম্যাচে ডিফেন্সে থাকা শাকিল আহাদ তপু, তারিক কাজী, সাদ উদ্দিন এই ম্যাচেও রয়েছেন। অধিনায়ক জামাল ভূঁইয়া গত ম্যাচের মতো এই ম্যাচেও নেই একাদশে। সোহেল রানা সিনিয়র হাতে অধিনায়ককের আর্মব্যান্ড এই ম্যাচেও। সামিত সোম, জায়ান আহমেদ আক্রমণে থাকলেও মিরাজুলের পরিবর্তে মোরসালিনের ওপর ভরসা রেখেছেন। বাংলাদেশ দলের সবচেয়ে বড় তারকা ও নির্ভরতার বড় প্রতীক হামজা দেওয়ান চৌধুরি গত ম্যাচের মতো এই ম্যাচেও রয়েছেন শুরু থেকেই।

বাংলাদেশ একাদশ :

মিতুল মারমা, শাকিল আহাদ তপু, হামজা চৌধুরী, শেখ মোরসালিন, ফয়সাল আহমেদ ফাহিম, তারিক কাজী, ফাহামিদুল ইসলাম, সোহেল রানা, জায়ান আহমেদ, সাদ উদ্দিন, সামিত সোম।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..