✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

করোনাভাইরাসে মৃত ১৪৮৩, আক্রান্ত ৬৪০০০ এর বেশি!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০২-১৪, | ১২:৫৫:২৫ |

চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার চারশ ৮৩ জনে। আজ শুক্রবার সে দেশের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, হুবেই প্রদেশে আক্রান্তের হার কমেছে। গতকাল যেখানে জানানো হয়েছিল যে, আগের দিন বুধবার ২৪৪ জনের মৃত্যু হয়েছে, সেখানে আজ জানানো হলো- গত বৃহস্পতিবার ১১৬ জন মারা গেছে।

এছাড়া আগের দিন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৪ হাজার আটশ ৪০ জন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশ্বজুড়ে ৬০ হাজারের বেশি মানুষ বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সেখানে আজ শুক্রবার জানানো হলো- গতকাল আক্রান্তের সংখ্যা চার হাজার আটশ ২৩ জন।

অন্যদিনগুলোতে মৃতের সংখ্যা এবং আক্রান্তের হার ক্রমেই বাড়ছিল; তবে এই প্রথম সেই হার তুলনামূলকভাবে কমেছে। জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যারা মারা গেছেন, আগে থেকেই তারা শনাক্ত হয়েছিলেন।

চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৬৪ হাজার ছয় শতাধিক মানুষ এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে আশার ব্যাপার এই যে, চার হাজারের বেশি মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আবার করোনাভাইরাসে আক্রান্তের শঙ্কায় রক্ত পরীক্ষার পর বহু মানুষের ফল ইতিবাচক এসেছে।

এরই মধ্যে করোনাভাইরাসের দাপ্তরিক নাম কোভিড-১৯ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভাইরাসটিকে সারাবিশ্বে একই নামে ডাকার জন্য এই নামকরণ করেছে সংস্থাটি।

হুবেই প্রদেশের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, ল্যাবরেটরিতে পরীক্ষার বদলে স্বল্প সময়ে করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করার কাজ চলছে। সে কারণে সবসময় ফলাফল নির্ভুল হওয়াটা কঠিন। সেজন্য সঙ্কট এখনই কেটে যাওয়ার বাণী শোনাতে পারছেন না স্বাস্থ্য কর্মকর্তারা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..