✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ভারতে বাস ও লরির সংঘর্ষে আগুন, ঘটনাস্থলেই নিহত ১৩

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৬, | ১৩:১৯:৪৭ |
ভারতের দক্ষিণী রাজ্য অন্ধ্রপ্রদেশে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পাথরবোঝাই লরির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের পর আগুনে দগ্ধ হয়ে অন্তত ১৩ যাত্রী ঘটনাস্থলেই মারা গেছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোররাতে রাজ্যের মারকাপুরাম জেলার কাছে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনা প্রসঙ্গে মার্কাপুরম জেলার ভারপ্রাপ্ত কালেক্টর পি. রাজা বাবু বলেন, ‘বাসের ৪১ জন যাত্রীর মধ্যে ১৩ জন ঘটনাস্থলেই মারা যান এবং তাদের মরদেহ সংগ্রহ করা হয়েছে। মার্কাপুরমের সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ২৫ জন আহত ব্যক্তির মধ্যে ১০ জনের আঘাত গুরুতর এবং পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। আশঙ্কাজনক পাঁচজনকে গুন্টুর সরকারি হাসপাতালে স্থানান্তর করা হবে।’

পুলিশ কর্মকর্তাদের মতে, দুর্ঘটনাটি ভোর ৫টা ৩০মিনিট থেকে ৬টার মধ্যে একটি মোড়ে ঘটে। সেখানে একটি বেসরকারি ট্র্যাভেল বাসের সঙ্গে কানিগিরি থেকে আসা নুড়িপাথরবোঝাই একটি টিপার লরির সংঘর্ষ হয়। বাসটি হরিকৃষ্ণা ট্র্যাভেলসের এবং এটি তেলেঙ্গানার নির্মল থেকে অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলার ভিনজামুরু যাচ্ছিল।

মুখ্যমন্ত্রী নারা চন্দ্রবাবু নাইডু এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। এ ছাড়া ঘটনা তদন্ত করা হবে বলে জানিয়েছেন।

সূত্র : দ্য হিন্দু

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..