সর্বশেষ :
ইরানকে আলোচনায় বসার এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করার আহ্বান জার্মান চ্যান্সেলরের যুক্তরাষ্ট্রের বহরে নতুন নতুন অস্ত্র, কি বার্তা দিচ্ছে? ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁস: কোথায় লুকিয়ে মনিকা ইরান ও হরমুজ ইস্যুতে চীন আগের অবস্থানেই আছে, ট্রাম্পের দাবি সঠিক নয়? ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে ১২০০ কেজির 'লাল বাদশাকে' কিনলেই ফ্রি ৩০ কেজির 'সোহেলি' চলতি মাসে এসেছে ১৪টি তেলবাহী জাহাজ, আরও আসছে ৫টি রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র সমাধান : জাতিসংঘে শামা ওবায়েদ শনিবার চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসূচিতে যা যা থাকছে রাষ্ট্রের সব জায়গায় পিছিয়ে পড়াদের অংশগ্রহণ অনিবার্য করতে হবে : তথ্যমন্ত্রী

ইউরোপ ছেড়ে মেসির মুখোমুখি হচ্ছেন ফরাসি তারকা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৫, | ১১:০৫:৩৬ |
দেড় দশক ধরে ইউরোপিয়ান ফুটবলে খেলেছেন আন্তোয়ান গ্রিজম্যান। পুরোটা সময় ছিলেন স্পেনে। রিয়াল সোসিয়েদাদ ও বার্সেলোনায় কিছুটা সময় কাটালেও অ্যাতলেটিকো মাদ্রিদে ক্যারিয়ার ছিল লম্বা। এবার তিনি পাড়ি দিচ্ছেন নতুন মহাদেশে- ইউরোপ থেকে উত্তর আমেরিকায়। লিওনেল মেসির মুখোমুখি হতে যাচ্ছেন ফরাসি তারকা।

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) খেলবেন গ্রিজম্যান। ৩৫ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ডের সঙ্গে ‘ডেজিগনেটেড প্লেয়ার’ চুক্তি করেছে অরল্যান্ডো সিটি। গতকাল (মঙ্গলবার) এই চুক্তির ঘোষণা দিয়েছে আমেরিকান ক্লাব। এই চুক্তির আওতায় নির্ধারিত বেতন সীমার বাইরে চড়া দামে খেলোয়াড়দের কিনতে পারে ক্লাবগুলো।

গ্রিজম্যানের সঙ্গে চুক্তি হয়েছে দুই বছরের। ২০২৮ সালে মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও এক বছর চুক্তি বাড়ানোর সুযোগ রয়েছে। এই ফরোয়ার্ড বর্তমান মৌসুমে মাদ্রিদ ক্লাবেই খেলবেন।

১৩ জুলাই সামার ট্রান্সফার উইন্ডো শুরু হলে অরল্যান্ডোর সঙ্গে যোগ দেবেন তিনি। গ্রিজম্যান এক বিবৃতিতে তার উচ্ছ্বাস প্রকাশ করেছেন, ‘অরল্যান্ডো সিটির সঙ্গে আমার ক্যারিয়ারের পরবর্তী অধ্যায় শুরু করতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত।’



ইউরোপের মাঠ কাঁপানো দুই তারকা এখন এমএলএসে মুখোমুখি হবেন। ইন্টার মায়ামি বনাম অরল্যান্ডোর আসন্ন ম্যাচগুলো এখন বিশ্ব ফুটবলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবে। মেসি-গ্রিজম্যান একে অন্যের মুখোমুখি হয়েছেন সব মিলিয়ে ৩৪ বার, এর মধ্যে তিনবার আন্তর্জাতিক ম্যাচে। ২০১৮ বিশ্বকাপে মেসিদের স্বপ্ন ভেঙে দিলেও চার বছর পর ফাইনালে দেখা হয়েছিল তাদের। সেবার আর্জেন্টিনার জার্সিতে মেসি আগের হারের শোধ তুলে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হন। আক্রমণভাগে একসঙ্গেও দেখা গেছে তাদের। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত তারা ছিলেন বার্সেলোনায়, খেলেছেন ৮৫ ম্যাচ। সব মিলিয়ে মেসির জয় ১৯টি, গ্রিজম্যানের ৫টি। এছাড়া ড্র হয়েছে সাত ম্যাচে। মুখোমুখি লড়াইয়ে আর্জেন্টাইন তারকার গোল ২৬টি, ফরাসি ফরোয়ার্ডের ছয়টি।

অ্যাতলেটিকো, বার্সেলোনা ও রিয়াল সোসিয়েদাদের সঙ্গে ক্লাব ক্যারিয়ারে ৭৯২ ম্যাচ খেলে ২৯৮ গোল করেছেন গ্রিজম্যান, অ্যাসিস্ট ১৩২টি। মাদ্রিদ ক্লাবের সঙ্গে ২০১৮ ইউরোপা লিগ, ২০১৮ উয়েফা সুপার কাপ ও ২০১৪ স্প্যানিশ সুপার কাপ জিতেছেন। বার্সেলোনার জার্সিতে ২০২১ সালের কোপা দেল রে ও সোসিয়েদাদে ২০১০ লা লিগা-২ শিরোপা জিতেছেন তিনি।

চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ গোল ও চার অ্যাসিস্ট গ্রিজম্যানের। অ্যাতলেটিকো সাফল্য না পেলেও নিজের কাজ ঠিকভাবে করে যাচ্ছেন তিনি, তার প্রমাণ দিয়েছেন গত চার মৌসুমে তিনবার মৌসুমসেরা লা লিগা দলে থেকে।

২০২৪ সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলা গ্রিজম্যান ফ্রান্সের সঙ্গে ২০১৮ সালে বিশ্বকাপ জিতেছেন। আর গত আসরেও ব্লুদের তোলেন ফাইনালে, কিন্তু আর্জেন্টিনার কাছে হেরে রানার্সআপ হয় ফ্রান্স। জাতীয় দলের জার্সিতে ৪৪ গোল করা গ্রিজম্যান ১৩৭ ম্যাচ খেলে ৩৮টি অ্যাসিস্টও করেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..