✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বিড়াল আনতে গিয়ে তৃতীয় তলা থেকে পড়ে প্রাণ গেল তরুণীর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৩, | ১৯:৪২:৫৭ |
নাটোরের বড়াইগ্রামে ছাদ থেকে বিড়াল আনতে গিয়ে পা পিছলে পড়ে বন্যা কস্তা (৩৬) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকার শাহজাদপুর এলাকায় নিজ ভাড়া বাসার ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়।

নিহত বন্যা নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের আদগ্রামের সুশান্ত কস্তার মেয়ে ও একই ইউনিয়নের বোর্ণী টুনিপাড়ার শোভন পালমার স্ত্রী।

বন্যা কস্তার ফুফু লাভলী কস্তা জানান, ঢাকার শাহজাদপুরে বন্যা কস্তা তার স্বামীসহ একটি ভাড়া বাসায় বসবাস করে আসছেন।


তারা নিঃসন্তান দম্পত্তি এবং তিন তলাতেই থাকতেন। ভোরে ঘরের ভেতর পোষা বিড়ালটি দেখতে না পেয়ে ছাদে যান খুঁজতে। সেখানে বিড়ালটি ঝুঁকিপূর্ণ স্থানে দেখতে পেয়ে তাকে হাত দিয়ে নামাতে গেলে পা পিছলে নিচে পড়ে যান এবং গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বড়াইগ্রাম থানার ওসি আব্দুল ছালাম জানান, ঢাকায় বন্যা কস্তার দুর্ঘটনাজনিত মৃত্যুর সংবাদটি শুনেছি। যথাযথ আইনগত প্রক্রিয়া শেষ করে তাকে বড়াইগ্রামের নিজ বাড়িতে আনা হবে ও স্থানীয় খ্রিস্টান কবরস্থানে সমাহিত করা হবে।  

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..