✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বিয়ের পিঁড়িতে বসা হলো না প্রকৌশলী বরের, ফিরলেন লাশ হয়ে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২২, | ২২:৫১:২১ |
আগামীকাল সোমবার ছিল বিয়ের নির্ধারিত দিন। বাড়িতে চলছিল উৎসবের আমেজ। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, বিয়ের পিঁড়িতে বসা হলো না প্রকৌশলী জুলফিকার আলীর (৩০)। বিয়ের মাত্র এক দিন আগে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি।

রোববার (২২ মার্চ) দুপুরে নাটোরে বড়াইগ্রামে নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জুলফিকার আলী পাবনার ঈশ্বরদী উপজেলার নওদাপাড়া এলাকার আনছার হকের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিজের বিয়ের অনুষ্ঠানের জন্য ছুটিতে বাড়ি এসেছিলেন জুলফিকার। সোমবার তার বিয়ের দিন ধার্য ছিল। রোববার সকালে বোন ও দুলাভাইকে আনার জন্য নিজেই প্রাইভেটকার চালিয়ে পাবনার দাশুড়িয়া থেকে নাটোরের বনপাড়ার উদ্দেশে রওনা হন। পথিমধ্যে বড়াইগ্রামের গড়মাটি এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে ট্রাকের পেছনের অংশের নিচে ঢুকে যায়। গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান জুলফিকার। মুহূর্তেই বিয়ের আনন্দ রূপ নেয় বিষাদে।

বনপাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে মরদেহ উদ্ধার করে। বর্তমানে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..