✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

করোনা আক্রান্ত ট্রাম্পের বড় ছেলে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১১-২১, | ০৯:৩৮:৩৩ |

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ট্রাম্প জুনিয়র (৪২) করোনায় আক্রান্ত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

ট্রাম্প জুনিয়রের বান্ধবী কিমবারলি গিফয়েলও গত জুলাইয়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন ট্রাম্পপুত্র। খবর বিবিসি ও ফক্স নিউজের।

এর আগে গত মাসে ট্রাম্পের ছোট ছেলে ব্যারন ট্রাম্পেরও (১৪) করোনা ধরা পরে। কিন্তু দ্রুতই সে আরোগ্য লাভ করে।

ট্রাম্প জুনিয়র তার বাবার নির্বাচনের প্রচারাভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। গত সপ্তাহ থেকে অসুস্থ বোধ করায় তিনি কোয়ারেন্টিনে যান।

নমুনা পরীক্ষার পর তার করোনা ধরা পরে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের এক সপ্তাহ আগে ডোনাল্ড ট্রাম্পেরও করোনা ধরা পরে। তিনদিন চিকিৎসা নেয়ার পরই হাসপাতাল ছাড়েন ট্রাম্প।

বিশ্বে করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা যুক্তরাষ্ট্রে।

এখন পর্যন্ত দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ২২ লাখ ৭৪ হাজার ৭২৬ জন। আর প্রাণ হারিয়েছেন ২ লাখ ৬০ হাজার ২৮৩ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১ হাজার ৯৫১ জন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..