✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ট্রাম্প সমর্থক চেক প্রেসিডেন্ট বললেন, হার মেনে পদত্যাগ করুন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১১-১৯, | ১৭:২৯:২০ |

চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট মিলোস জেমান বলেছেন, ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নিজের হার স্বীকার করলে এবং পদত্যাগ করলে বুদ্ধিমানের পরিচয় দেবেন। ট্রাম্পের এক সময়ের দারুণ সমর্থক জেমান একটি নিউজ ওয়েবসাইটকে একথা বলেছেন বলে উল্লেখ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

জেমান হাতেগোনা কয়েকজন ইউরোপীয় রাজনীতিবিদদের মধ্যে একজন যারা ট্রাম্পকে ২০১৬ সালের নির্বাচনের আগে সমর্থন করেছিলেন। কিন্তু এ বছরের নির্বাচনে তিনি সেরকম কিছু না করে বললেন, যেহেতু ফল পুনঃনিরীক্ষণের দাবি করা এবং আদালতে যাওয়া হয়েছিল, তাই ট্রাম্পের উচিত ভিন্ন কিছু করা। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি না করে এবার হাল ছেড়ে দেওয়া এবং নতুন রাষ্ট্রপতিকে দায়িত্ব গ্রহণের অনুমতি দেওয়া অনেক বেশি যুক্তিসঙ্গত হবে।

৭৬ বছর বয়সী জেমান কমিউনিস্ট-পরবর্তী চেক প্রজাতন্তের রাজনীতিতে এক অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং দুটি প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন।

চেক প্রেসিডেন্টরা যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মতো খুব একটা নির্বাহী ক্ষমতা রাখেন না, কিন্তু জেমান তার নিজস্ব প্রভাবকে রাশিয়া এবং চীনের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করেছেন। তিনি ট্রাম্পের রাশিয়ার প্রতি প্রাথমিক উষ্ণ দৃষ্টিভঙ্গি, অভিবাসন নিয়ে কঠোর অবস্থান বা ইসরায়েলি সরকারের নীতিমালা বিষয়ে সমর্থনের পক্ষে ছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..