✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বগুড়া জেলা পরিষদের প্রশাসক হলেন জাকির

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৫, | ২০:০০:৫২ |
বগুড়া জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন এ কে এম আহাসানুল তৈয়ব জাকির। রবিবার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে এসংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করার লক্ষ্যেই এই নিয়োগ দেওয়া হয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।

গত ফেব্রুয়ারিতে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে আমলাদের পরিবর্তে রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। এর ধারাবাহিকতায় গত ২২ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটিসহ ছয় সিটিতে এবং গত ১৪ মার্চ আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

নিয়োগপ্রাপ্তদের প্রায় সবাই বিএনপির স্থানীয় পর্যায়ের প্রভাবশালী নেতা বলে জানা গেছে। সরকার আশা করছে, এর ফলে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা কেটে যাবে এবং জনসেবা আরও গতিশীল ও কার্যকর হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..