✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সেপটিক ট্যাংকে মিলল স্ত্রীর মরদেহ, স্বামী আটক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১১, | ১৭:১১:৩৪ |
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে মরদেহ সেফটিক ট্যাংকে রাখার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মিজানুর রহমানকে আটক করে পুলিশে দিয়েছেন গ্রামবাসী। 

বুধবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এরআগে মঙ্গলবার রাতে উপজেলার মনাকষা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রানীনগর হঠাৎপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।

নিহত নারী নাসিমা বেগম (৩৫)। তিনি একই গ্রামের মিজানুর রহমান ওরফে ভেজুর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে স্বামী মিজানুর রহমান স্ত্রী নাসিমা বেগমকে হত্যা করে বাড়ির সেফটিক ট্যাংকের ভেতরে লুকিয়ে রাখে। পরে ঘটনাটি ধামাচাপা দিতে এলাকা থেকে পালিয়ে যায় সে। পরবর্তীতে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওসি হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা করে পালিয়ে যায় মিজানুর রহমান। পরে তাকে আটক করা হয়েছে এবং আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া  মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..