✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পাকিস্তানকে ১১৪ রানে গুঁড়িয়ে দিল বাংলাদেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১১, | ১৬:৫৫:২২ |
পাকিস্তান ক্রিকেট দলকে ১১৪ রানেই অলআউট করে দিল বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় পাকিস্তানের চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে ৩০.৩ ওভারের বেশি খেলতে পারেনি। দলের হয়ে ফাহিম আশরাফ সর্বোচ্চ ৩৪ রান করেন।

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে সফরকারী পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।

আগে ব্যাট করতে নেমে দেখে শুনে ব্যাটিং করে যায় পাকিস্তান। ৯.৫ ওভার তথা ৫৯ বলে স্কোর বোর্ডে পাকিস্তানের সংগ্রহ ছিল কোনো উইকেট না হারিয়ে ৪১ রান। এরপর সময়ের ব্যবধানে উইকেট হারায় সফরকারীরা।

কোনো উইকেট না হারিয়ে ৪১ রান করা পাকিস্তান; পরের ৪১ রান করতেই হারায় ৯ উইকেট। ২৩.৫ ওভারে ৯ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ছিল ৮২ রান। 

দলের এমন চরম বিপর্যয়ে শেষ উইকেটে হাল ধরেন মিডঅর্ডার ব্যাটসম্যান ফাহিম আশরাফ। তিনি লেগ স্পিনার আবরার আহমেদকে সঙ্গে নিয়ে শেষ উইকেটে ৩২ রানের জুটি গড়েন।

শেষ উইকেটে তাদের এই লড়াইয়ের কারণেই ৩০.৩ ওভারে ১১৪ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান। না হয় একশ রানের আগেই গুটিয়ে যাওয়ার কথা ছিল। 

পাকিস্তানের বিপক্ষে এই সিরিজটি বাংলাদেশ দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আগামী বছরের নভেম্বর-ডিসেম্ভরে বিশ্বকাপের মূলপর্বে খেলতে হলে র‌্যাংকিংয়ে ৮-এ থাকতে হবে। বর্তমানে বাংলাদেশ আছে ১০ম পজিশনে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..