✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সিলেটে অটোরিকশা থামিয়ে নারীর ব্যাগ ছিনতাই, গ্রেপ্তার ১

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১১, | ১৩:১৬:৫৭ |
সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন হাউজিং এস্টেট এলাকায় এক নারীর ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত রশিদ আহমদ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ মার্চ) ভোররাতে কানাইঘাট উপজেলার বিষ্ণুপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি  রশিদ আহমদ কানাইঘাট উপজেলার বিষ্ণুপুর এলাকার বাসিন্দা। 

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি দুপুরে নগরীর এয়ারপোর্ট থানার হাউজিং এস্টেট এলাকায় সিএনজিচালিত অটোরিকশাযোগে যাওয়ার পথে এক নারীর গতিরোধ করেন তিনটি মোটরসাইকেলে আসা ছয় ছিনতাইকারী। এ সময় তারা ওই নারীর ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যান। 

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে ঘটনার সঙ্গে জড়িত একাধিক ব্যক্তিকে শনাক্ত করে পুলিশ। এরই ধারাবাহিকতায় বুধবার (১১ মার্চ) ভোরে অভিযান চালিয়ে সিলেটের কানাইঘাট উপজেলার একটি এলাকা থেকে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) সাইফুল ইসলাম  বলেন, ছিনতাইয়ের ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..