✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে চায় বাংলাদেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৮, | ১৯:৫৫:২৪ |
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে টাইগারদের চলতি বছরের খেলা। মোহাম্মদ আশরাফুল নজর রাখছেন হোম সিরিজের ম্যাচগুলোতেই। যে কারণে পাকিস্তানকে হারাতে চান এই সিরিজের সবকটি ম্যাচেই।

আজ রোববার গণমাধ্যমের মুখোমুখি হয়ে আশরাফুল বলেন, '২-১ কেন চাইব? অবশ্যই চাইব ৩-০। যদি এই ব্যবধানে জিতি আমাদেরই তো লাভ। যখনই বিদেশ সফরে যাবে যেমন দক্ষিণ আফ্রিকা ওসব কন্ডিশন সহজ হবে না। দেশে চেষ্টা করব সব ম্যাচ যেন জিততে পারি।'

ঘরের মাঠে হলেও বাংলাদেশ নিজেদের সেরাটা দিয়েই খেলতে চায় জানিয়ে আশরাফুল বলেন, 'পাকিস্তান দলে যাদের সুযোগ দেওয়া হয়েছে ওদের জন্য সুযোগ। আমরা আমাদের সেরাটা খেলার কথা নিয়েই ভাবছি। অনেকদিন পর ওয়ানডে খেলছি। গত এক-দেড় বছর টি-২০ ও টেস্টের মধ্যে ছিলাম, অনেক দিন পরপর ওয়ানডে হতো। বিসিএলের ৪ ম্যাচ আর প্র্যাকটিস ম্যাচ প্লেয়ারদের সহায়তা করবে এই সিরিজে।'

সিরিজ শুরুর আগে বাংলাদেশের ব্যাটাররা ফর্মে আছেন বলে মনে করেন আশরাফুল, 'এটা একটা পজিটিভ দিক। যাদেরই সুযোগ দেওয়া হয়েছে সবাই ভালো ফর্মে আছে। এটা ম্যানেজমেন্ট, ক্যাপ্টেন-হেড কোচ ভালো বলতে পারবেন। ব্যাটিং কোচ হিসেবে ভালো লাগছে প্রত্যেক প্লেয়ার ভালো ফর্মে আছে। সৌম্যর বিসিএল যদিও ভালো হয়নি তবে সর্বশেষ সিরিজ ৩ ম্যাচের একটা ৪৫, একটা ৯১ করেছে। বিপিএলেও কিছু ম্যাচে চমৎকার করেছে। আফিফও ছন্দে আছে, সেটেল হলে দলেরই ভালো। প্রত্যেকে রানে আছে এটা পজিটিভ দিক।'

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..