✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বাহরাইনে সদর দপ্তর গুঁড়িয়ে দেওয়ার দাবি ইরানের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৩, | ১৫:০৫:২০ |
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা বাহরাইনের শেখ ইসা এলাকায় অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে। হামলায় ব্যবহার করা হয়েছে ২০টি ড্রোন এবং তিনটি ক্ষেপণাস্ত্র। 

মঙ্গলবার (৩ মার্চ) আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, আইআরজিসির নৌ বাহিনী ২০টি ড্রোন ও ৩টি ক্ষেপণাস্ত্র ছুঁড়ে বাহরাইনের শেখ ইসা এলাকার মার্কিন বিমান ঘাঁটিতে বড় ধরনের আঘাত হানে, ঘাঁটির প্রধান কমান্ড সদর দপ্তর ধ্বংস হয়েছে। 

তবে এ হামলার কোন প্রমাণ তারা দেখায়নি। হামলার বিষয়ে বাহরাইনের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।  

শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে মার্কিন ও ইসরাইলি হামলার জবাবে ইরান এ হামলা ঘটিয়েছে।

আবাসস্থল এলাকায় বিস্ফোরণ এবং ধোঁয়ার স্তর দেখা গেছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুটি ড্রোন মার্কিন দূতাবাসে আঘাত করেছে এবং আগুন ধরে গেছে।

এছাড়া কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কাতারে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে । 

শনিবার থেকে শুরু হওয়া এই সংঘাতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। তার স্ত্রীসহ পরিবারের কয়েক সদস্যও প্রাণ হারিয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..