✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

শ্রীলঙ্কা ম্যাচে আজ বিশাল এক সুবিধা পাচ্ছে পাকিস্তান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২৮, | ১৫:০৫:৪৬ |
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের গ্রুপ ২ থেকে শেষ চারে যাওয়ার লড়াইটা এখন শুধু নিউজিল্যান্ড আর পাকিস্তানের। এরই মধ্যে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে পাকিস্তান। দলটা আজকের এই ম্যাচে বিশাল এক সুবিধা পেতে চলেছে।

নিউজিল্যান্ড নিজেদের শেষ ম্যাচ খেলেই ফেলেছে। তারা ইংল্যান্ডের কাছে শেষ ওভারে হেরে গেছে। যার ফলে পাকিস্তানের দুয়ার খুলে গেছে রীতিমতো। 

নিজেদের শেষ ম্যাচটা পাকিস্তান খেলবে সবার পরে। সেটাই বিশাল এক সুবিধা দিতে চলেছে সালমান আলী আগার দলকে। 

কারণ এখন পাকিস্তান তাদের সমীকরণ কী, সেটা জানে। শেষ ম্যাচের আগে সেটা জেনেই নিজেদের পরিকল্পনা সাজাতে পারছে সালমান আলী আগার দল। 

পাকিস্তানের সমীকরণও এখন বেশ পরিষ্কার। যদি আগে ব্যাট করে ১৯৯ থেকে ২৪৬ রানের মধ্যে তোলে, তাহলে অন্তত ৬৫ রানে জিততে হবে। ১৫০ থেকে ১৯৮ রান তুললে জয়ের ব্যবধানটা হতে হবে ৬৪।

আর যদি আগে বোলিং করে, তাহলে লক্ষ্য অনুযায়ী ওভারের হিসাব এমন। লক্ষ্য ১১৫ থেকে ১২৩ হলে ১২ দশমিক ৪ ওভারের মধ্যে জিততে হবে। এরপর থেকে প্রতি ৯ রান বাড়লে একটি করে বাড়তি বল পাবে সমীকরণ মেলানোর জন্য। এই সমীকরণ মেলাতে পারলে তবেই পাকিস্তান যাবে সেমিফাইনালে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..