✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় ফারজানা শারমিন পুতুল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২৮, | ১১:৫৬:৪৩ |
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা নাটোরে পৌঁছেছেন ফারজানা শারমিনপুতুল। নেত্রীর আগমনকে কেন্দ্র করে উচ্ছ্বাসে ভাসছে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় তিনি নাটোর সার্কিট হাউসে এসে পৌঁছান। সেখানে জেলা পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। 

‎মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে রোববার (১ মার্চ) পর্যন্ত দুই দিনের সরকারি সফরে নাটোরে অবস্থান করবেন প্রতিমন্ত্রী।

সফরসূচি অনুযায়ী, তিনি শনিবার  দুপুর ১টায় তিনি সার্কিট হাউজ থেকে তার নিজ নির্বাচনী এলাকা লালপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন।

‎লালপুরে পৌঁছে দুপুর ২টায় গৌরীপুর হাইস্কুল মাঠে প্রতিমন্ত্রীর সম্মানে আয়োজিত এক বিশাল গণসংবর্ধনায় যোগ দেবেন ফারজানা শারমিন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি লালপুরের নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন।

সফরের দ্বিতীয় দিন, রোববার সকাল ১০টায় প্রতিমন্ত্রী গোপালপুর সুগার মিলের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এরপর বেলা ১১টায় তিনি গোপালপুর থেকে বাগাতিপাড়া উপজেলার উদ্দেশ্যে রওনা হবেন এবং দুপুর ১টায় সেখানে পৌঁছে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..