✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

এবার গির্জায় যাজককে গুলি ফ্রান্সে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১১-০১, | ১৫:০৯:৩০ |

ফ্রান্সের লিও শহরের একটি গির্জায় শনিবার বিকালে এর যাজকের ওপর গুলি চালিয়েছে এক বন্দুকধারী যুবক।

স্থানীয় সময় শনিবার বিকাল ৪টার দিকে গির্জা বন্ধ করে বাসায় ফেরার সময় একাধিকবার গুলি চালায় ওই যুবক। তাকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। খবর এবিসি নিউজের।

পুলিশ জানিয়েছে, শটগান থেকে দুটি গুলি করে পালিয়েছে সেই যুবক। আশঙ্কাজনক অবস্থায় ওই যাজককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে তিনি মৃত্যুর সঙ্গে লড়ছেন।

উপাসনা শেষে শনিবার গির্জা থেকে বের হচ্ছিলেন সেই যাজক। তখনই ওই যুবক তার ওপর হামলা চালায়। হামলাকারীর খোঁজে গোটা শহরে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর জানিয়েছিলেন, গোটা দেশে যেসব জায়গায় ভিড় বেশি, সেখানে সেনা মোতায়েন করা হবে।

বর্তমানে দেশটির উপাসনালয় থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও নিরাপত্তা জোরদার করা হলেও কীভাবে এমন হামলা হলো, তার উত্তর নেই পুলিশের কাছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..