সর্বশেষ :
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান পুলিশ-সোয়াট-ডগ স্কোয়াডের সমন্বয়ে মোহাম্মদপুরে চলছে অভিযান ইরানকে তিন পারমাণবিক কেন্দ্র ভেঙে ফেলার শর্ত দিলো যুক্তরাষ্ট্র পুলিশের পোশাক পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের জন্য বিদেশের ওপর নির্ভরশীল থাকতে চাই না : খনিজ সম্পদ মন্ত্রী লিবিয়া থেকে ফিরলেন ১৭৫ বাংলাদেশি সারা দেশে আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠনের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিটি করপোরেশনের সব টেন্ডারের কাজ নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে জিম্বাবুয়েকে বিদায় করে সেমির স্বপ্ন জিইয়ে রাখল ভারত কালিয়াকৈরে রাতে ড্রেনের ম্যানহোলে পড়ে পথচারী শিশুর মৃত্যু

পাকিস্তানের নারী ক্রিকেটারকে শাস্তি দিল আইসিসি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২৬, | ১৪:৫৫:৫২ |
মাঠের ক্রিকেটে পাকিস্তানের অবস্থাটা মোটেও ভালো যাচ্ছে না। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায়ের দ্বারপ্রান্তে পাকিস্তানের ছেলে দল। অপরদিকে, পাকিস্তানের নারী ক্রিকেটও বাজে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। এরই মাঝে শৃঙ্খলাভঙ্গের দায়ে বড় শাস্তি পেলেন পাকিস্তান নারী ক্রিকেট দলের ওপেনার সিদ্রা আমিন।

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিদ্রা আমিনের শাস্তির কথা নিশ্চিত করেছে। বাজে আচরণের কারণে ম্যাচ ফি'র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে। আর্থিক জরিমানার পাশাপাশি সিদ্রার নামের পাশে যুক্ত হয়েছে এক ডিমেরিট পয়েন্ট।



গত ২৪ মাসের মধ্যে এটি তার দ্বিতীয় ভুল। এর আগে ২০২৫ সালের ৫ অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচেও মেজাজ হারিয়ে শাস্তি পেয়েছিলেন তিনি। সব মিলিয়ে বর্তমানে তার নামের পাশে দুটি ডিমেরিট পয়েন্ট।

ব্লুমফন্টেইনের ম্যানগং ওভালে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ানডে হয়েছে গত ২২ ফেব্রুয়ারি। ঘটনাটি ঘটে পাকিস্তানের ইনিংসের ২৪তম ওভারে। ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা সিদ্রা আমিন আউট হওয়ার পর ড্রেসিংরুমে ফেরার পথে ক্ষোভ ঝারেন তিনি।

আইসিসির আচরণবিধির ২.২ অনুচ্ছেদ অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচে ক্রিকেটের কোনো সরঞ্জামের অপব্যবহার করার শাস্তি এটাই। তার এই অপরাধকে লেভেল-১ পর্যায়ের অপরাধ হিসেবে দেখছে আইসিসি। ক্রিকেটের অভিভাবক সংস্থা জানিয়েছে, দোষ স্বীকার করে নেয়ায় কোনো শুনানির প্রয়োজন হয়নি।

প্রথম ওয়ানডেতে আগে ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকা ৪১ ওভারে ২৬০ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে। জবাবে পাকিস্তান লড়াই করলেও ৩৮.৫ ওভারে ২২৩ রানে গুটিয়ে যায়। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..