✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

স্কুল থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২৩, | ১৮:৫৬:৩৬ |
নীলফামারীর জলঢাকায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় বিথী আক্তার (৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার মীরগঞ্জের পাঠানপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ট্রাকটি ভাঙচুর করে।  

বিথী আক্তার মীরগঞ্জ ইউনিয়নের উত্তরপাড়া এলাকার বাবুল হোসেনের মেয়ে ও ব্র্যাক পরিচালিত একটি প্রাক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজকে সকালে স্কুলে ক্লাস শেষ করে বিথী আক্তার বাড়ির দিকে যাচ্ছিলেন। সে মীরগঞ্জ পাঠানপাড়া বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময়ে অপরদিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এ সময়ে সে ছিটকে পরে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে বিক্ষুব্ধ জনতা ট্রাকটি ভাঙচুর করে।  

জলঢাকা থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..