✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পঞ্চগড়ে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২২, | ১৫:২৮:০৯ |
পঞ্চগড় সদর উপজেলায় গোলাম মোস্তফা (৩৫) নামের এক ব্যক্তির পুরুষাঙ্গ কাটার অভিযোগ উঠেছে তাঁর স্ত্রী সারমিন আক্তার সাথীর (২৯) বিরুদ্ধে। এই ঘটনায় পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুলিশ সাথীকে আটক করেছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) ভোরে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আহত মোস্তফা ওই গ্রামের সুজাউল হকের ছেলে। পেশায় তিনি একজন কৃষক ও দিনমজুর।


বর্তমানে মোস্তফার স্ত্রী সারমিন আক্তার সাথী পুলিশি হেফাজতে পঞ্চগড় সদর থানায় রয়েছেন। আহত মোস্তফার অবস্থা গুরুতর। তাঁকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


জানা যায়, রোববার দিবাগত রাতে সেহরি খেয়ে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েন। সকাল ৬টার দিকে মোস্তফা বাড়ির সদস্যদের ডাকাডাকি শুরু করেন। এরপর পরিবারের সদস্যরা ঘর থেকে বের হয়ে তাঁকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তবে ঘটনার বিস্তারিত কেউ জানাতে পারেননি। প্রায় ১২ বছর আগে তাঁদের বিয়ে হয়। তাঁদের সংসারে এক মেয়ে ও এক ছেলেসন্তান রয়েছে।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘এই ঘটনায় অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। তবে আটক নারীকে জিজ্ঞাসাবাদে কোনো কথা বলছেন না। ভুক্তভোগী ব্যক্তির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..