সর্বশেষ :
এতিমদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও কন্যা রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর তারেক রহমানকে অভিনন্দন, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে স্টারমারের আশা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ‘সবার আগে বাংলাদেশ’ বিরোধী আগামী এক বছরে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে কৃষি পণ্য রপ্তানি করা হবে বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন চলমান কোনো প্রকল্প বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী ‘চাঁদা আমি সেটাকে বলতে চাই, যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়’ রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়ে শহীদ মিনার প্রাঙ্গণ রমজান ও ঈদে নগদ অর্থ পরিবহনে ডিএমপির এস্কর্ট সেবা

ভুয়া র‍্যাব-ডিবি পরিচয়ে চাঁদাবাজি, অস্ত্রসহ গ্রেপ্তার যুবক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৯, | ১৫:২৮:৩০ |
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভুয়া র‍্যাব ও ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে সজীব ভূঁইয়া (৩৩) ওরফে ‘সোর্স বাবুকে’ গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক।

এর আগে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টা ২৫ মিনিটে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি পেন গান, দুই রাউন্ড গুলির খোসা এবং ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


র‍্যাব জানায়, সজীব বিভিন্ন সময়ে নিজেকে র‍্যাব-পুলিশের সোর্স বা ডিবি-র‍্যাব অফিসার পরিচয় দিয়ে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করতেন। চাঁদা না দিলে আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকিও দিত। এ ছাড়া র‍্যাব ও পুলিশ সদস্যদের ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তার সঙ্গে ১০ থেকে ১২ জনের একটি দল কাজ করত বলে জানা গেছে।

নারায়ণগঞ্জ র‍্যাব-১১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাইম উল হক জানান, বিষয়টি নজরে আসার পর র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারি বাড়ায় এবং পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...