✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ছাত্রনেতা থেকে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৮, | ১৩:২০:৪২ |
টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু কৃষি মন্ত্রণালয়; মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়; খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে শপথ নিয়েছেন। এর মধ্য দিয়ে দীর্ঘ ৩৬ বছর পর টাঙ্গাইল সদর থেকে নির্বাচিত কেউ মন্ত্রিসভায় স্থান পেলেন। তিনি বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক। 


সুলতান সালাউদ্দিন মন্ত্রিসভায় স্থান পাওয়ায় শুধু তার সমর্থক নয়, টাঙ্গাইল সদরবাসী আনন্দিত। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে সুলতান সালাউদ্দিনের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর তার সমর্থকেরা আনন্দমিছিল বের করেন। তারা শহরের শহীদ মিনার থেকে মিছিল নিয়ে পথচারীদের মধ্যে মিষ্টি বিতরণ করেন। দীর্ঘ ৩৬ বছর পর টাঙ্গাইল সদর থেকে নির্বাচিত এমপি এবার মন্ত্রিসভায় স্থান পেলেন।  

শহরের আকুর–টাকুরপাড়ার বাসিন্দা মাহবুবুর রহমান বলেন, ১৯৯১ সালের সংসদ নির্বাচনের পর থেকে টাঙ্গাইল সদরের মানুষ মন্ত্রী না পেয়ে আশাহত হয়েছেন। এবার তাদের সেই আশা পূরণ হলো।

সুলতান সালাউদ্দিন টুকু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদকের দায়িত্বপালন করছেন। 

এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে বিএনপির মনোনয়নে বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়েছেন টুকু।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..