সর্বশেষ :
ট্রাম্প-শি বৈঠক শেষে ধোঁয়াশা: কে কার কথা মানলেন, কী হলো পর্দার আড়ালে? পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে ছাঁটাইয়ের পথে নওয়াজ-শফিকরা ভারত-চীনে ফিফার ‌‘লোভাতুর’ চোখ নিউজিল্যান্ডের বিরুদ্ধে নতুন কম্বিনেশনে মাঠে নামছে ইংল্যান্ড ইরান যুদ্ধের ৭৭ দিন, হঠাৎ কেন নরম হলো বড় শক্তিগুলো ইরানকে আলোচনায় বসার এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করার আহ্বান জার্মান চ্যান্সেলরের যুক্তরাষ্ট্রের বহরে নতুন নতুন অস্ত্র, কি বার্তা দিচ্ছে? ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁস: কোথায় লুকিয়ে মনিকা ইরান ও হরমুজ ইস্যুতে চীন আগের অবস্থানেই আছে, ট্রাম্পের দাবি সঠিক নয়? ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে

বিশ্বকাপের পরই বিয়ের পিঁড়িতে বসছেন ইশান কিষাণ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৭, | ১২:১৭:৫১ |
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন ইশান কিষাণ। তার ইনিংসের উপর ভর করেই মূলত বড় পুঁজি পেয়েছে ভারত, আর শেষ পর্যন্ত সহজ হয়ও। সেই ইশান কিষাণই বিশ্বকাপের পর বসতে যাচ্ছেন বিয়ের পিঁড়িতে।

ভারতের জয়পুরের এক মডেলকে বিয়ে করছেন কিষাণ। যা তার দাদা অনুরাগ পাণ্ডে ফাঁস করেছেন। বিয়ের দিন চূড়ান্ত হওয়া বাকি। অনুরাগ জানিয়েছেন, নাতির আনন্দেই তিনি খুশি।

এক সাক্ষাৎকারে ইশানের দাদা অনুরাগ বলেন, ‘ইশান কাকে এবং কবে বিয়ে করতে চায় আমরা জানি। ইশান যাকে খুশি বিয়ে করুক। আমাদের আপত্তি নেই। আমাদের ছেলের খুশিতেই আমাদের খুশি।’



তিনি আরও বলেন, ‘ইশানের দাদাও নিজে পছন্দ করে বিয়ে করেছে। আমরা মেনে নিয়েছি। ইশানের ক্ষেত্রেও আমাদের মেনে নিয়ে সমস্যা নেই। ইশানের বান্ধবীর নাম অদিতি। সে একজন মডেল।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যস্ত ইশান। দুই বছর পর জাতীয় দলে ফিরে একের পর এক ম্যাচ জেতাচ্ছেন ভারতকে। রোববার (১৫ ফেব্রুয়ারি) পাকিস্তানের বিপক্ষে ৭৭ রানের ইনিংস প্রশংসিত হয়েছেন। বিশ্বকাপে ভারতের অন্যতম ভরসা ঝাড়খণ্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..