সর্বশেষ :
কম খরচে নিখুঁত ও প্রাণঘাতী হামলা : ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র কেন হঠাৎ দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন লাখ লাখ প্রবাসী সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার ইয়েমেনে ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুর্বল স্বাস্থ্যব্যবস্থায় বাড়ছে উদ্বেগ দাঁত মাজার পেস্টেই বিষ! প্রিমিয়ার লিগে ট্রান্সফার উন্মাদনা, শেষ মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব বিশ্বকাপ মাতিয়ে ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধিতে সবার ওপরে হালান্ড ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত দোন্নারুমার বিয়েতে নরওয়ের সেই বিখ্যাত ‘ভাইকিং রো’ উদযাপনে হালান্ড আর্জেন্টিনায় ট্রায়াল শেষে দেশে ফিরে মারা গেলেন ফুটবলার

রোহিত শেঠির বাড়িতে গুলিকাণ্ডে গ্রেপ্তার আরো ৬ জন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৬, | ২০:১৯:৩১ |
জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের জুহু এলাকায় পরিচালক রোহিত শেঠির বাড়ির সামনে ঘটে যাওয়া গুলিবর্ষণের ঘটনায় নতুন মোড়। রাজস্থান থেকে আরো ছয় সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

তাদের মুম্বাইয়ে এনে অপরাধ দমন শাখার জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হচ্ছে। এ নিয়ে মামলায় মোট গ্রেপ্তার সংখ্যা দাঁড়াল ১১ জনে।

৩১ জানুয়ারি রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা পরিচালকের বাসভবনের বাইরে চার রাউন্ড গুলি চালায়।



খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং সঙ্গে সঙ্গে তদন্ত শুরু হয়। যদিও এই ঘটনায় কেউ আহত হননি, তবু বিষয়টির গুরুত্ব বিবেচনায় খুনের চেষ্টার ধারায় মামলা করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় বুলেট ও অন্যান্য প্রমাণ।

পরবর্তীতে জেলবন্দি কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গোষ্ঠী সামাজিক মাধ্যমে এই হামলার দায় স্বীকার করেছে বলে জানা গেছে। এর পর থেকেই একাধিক সন্দেহভাজনকে আটক ও জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।

প্রথম দফায় পুনে থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়, যাদের বিরুদ্ধে বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যোগাযোগের অভিযোগ রয়েছে। তদন্তে উঠে এসেছে, আশারাম ফাসলে নামে এক অভিযুক্ত অস্ত্র সরবরাহে ভূমিকা রেখেছিলেন এবং তিনি গত চার বছর ধরে এই গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। পরিচালকের নিরাপত্তা নিশ্চিত করতে তার আবাসনের চারপাশে পুলিশি নজরদারিও জোরদার করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত এখনো চলমান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..