✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ভারতের বিপক্ষে হেরে যাওয়ায় টিভি ভাঙলেন পাকিস্তানি সমর্থক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৬, | ১৮:৫৬:৪৪ |
টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ভারতের সঙ্গে পাত্তাই পায়নি পাকিস্তান। গতকাল রোববার শ্রীলংকার রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হরে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৭৫ রান করে ভারত।

টার্গেট তাড়া করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে ১৮ ওভারে ১১৪ রানেই অলআউট হয় পাকিস্তান। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে উঠে যায় ভারত।

ভারতের বিপক্ষে পাকিস্তানের পরাজয়ের পর এক পাকিস্তানি সমর্থকের টিভি ভাঙচুর করেন। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, পাকিস্তানের জার্সি পরা এক ব্যক্তি টিভি মাটিতে আছাড় মারার পর ব্যাট দিয়ে বারবার আঘাত করছেন। দলের বাজে পারফরম্যান্সে হতাশা থেকেই এমন প্রতিক্রিয়া বলে মনে করা হচ্ছে।

ম্যাচটি দেখতে প্রেমাদাসা স্টেডিয়াম ছিল ‘হাউসফুল’। উপস্থিত ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এবং ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক রহিত শর্মাসহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তি। 

তবে পাকিস্তানের দ্রুত উইকেট পতনের মাঝে মহসিন নাকভিকে ম্যাচ শেষ হওয়ার আগেই স্টেডিয়াম ত্যাগ করতে দেখা যায়। এমন একটি ভিডিওও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত দুই দলের ৯ বারের দেখায় ৮ বারই জয় পেয়েছে ভারত। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..