✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইমরানকে হটাতে বিক্ষোভ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১০-১৯, | ১৪:০০:১০ |

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে হটাতে রবিবার করাচিতে বিরোধী দলের হাজার হাজার সমর্থক বিক্ষোভে নেমেছে। তাদের অভিযোগ, ২০১৮ সালের কারচুপি নির্বাচনের মাধ্যমে ইমরান খানকে ক্ষমতায় বসিয়ে সেনাবাহিনী।

পাক ক্ষমতাসীন সরকার বিরুদ্ধে দেশটির নয়টি প্রধান বিরোধী দল মিলে গত মাসে গঠন করে পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম)। তারই নেতৃত্বে চলছে বিক্ষোভ, র‍্যালি।

রবিবারের বিক্ষোভে বিরোধীদলীয় নেতা মরিয়ম নওয়াজ বলেন, আপনি (ইমরান খান) মানুষের চাকরি কেড়ে নিয়েছেন। আপনি জনগণের প্রতিদিনের দুই বেলার খাবার কেড়ে নিয়েছেন।

র‍্যালিতে আরেক বিরোধী নেতা বিলওয়াল ভুট্ট যারদারি বলেন, আমাদের কৃষকেরা ঘরে ঘরে এখন অভুক্ত… আমাদের তরুণেরা হতাশাগ্রস্থ।

এছাড়া ফকির বেলুচ বলেন, এখনই সময় হয়েছে এই সরকারের বিদায় নেওয়ার।

এর আগে গত শুক্রবার গুরজানওয়ালায় ইমরান সরকার বিরোধী বিক্ষোভে নামে পিডিএম’র নেতাকর্মীরা। এনডিটিভি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..