✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দেশের নাগরিক হিসেবে আমার কর্তব্য পালন করলাম: আইশা খান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১২, | ১৪:৫৬:১৭ |
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশজুড়ে চলছে ভোটের উৎসব। সাধারণ ভোটারদের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনের তারকারাও অংশ নিচ্ছেন এই গণতান্ত্রিক প্রক্রিয়ায়। এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন ছোট পর্দার অভিনেত্রী আইশা খান।

ঢাকা-১০ আসনের ভোটার আইশা খান প্রথমবার ভোটাধিকার প্রয়োগের অনুভূতি জানিয়ে এক ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘বাংলাদেশের নাগরিক হিসেবে আমি আমার কর্তব্য পালন করলাম।’

সেই সঙ্গে হ্যাশ ট্যাগ যুক্ত করে সবাইকে ভোট দেওয়ার জন্যও আহ্বান জানান এই অভিনেত্রী। 




আইশা খান মনে করেন, ভোট শুধু অধিকার নয়, এর সঙ্গে জড়িয়ে আছে প্রত্যাশাও। 

তাঁর ভাষ্যে, “আমি চাই, যারা নির্বাচিত হবেন তারা যেন দেশ গঠনে একযোগে কাজ করেন। রাষ্ট্র সংস্কারের যে বিষয়গুলো জরুরি, সেগুলোর প্রতি তাঁদের সজাগ দৃষ্টি থাকা প্রয়োজন।

প্রতিবছর আমরা যে সমস্যাগুলোর মুখোমুখি হই, সেগুলোর টেকসই সমাধান হোক।”

দেশের মৌলিক অধিকার বাস্তবায়ন নিশ্চিত করা জরুরি বলে মনে করেন তিনি। 

সবশেষে আইশা বলেন, এমন একটি বাংলাদেশ দেখতে চাই, যেখানে সব ধরনের ভেদাভেদ ভুলে মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..