✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সবচেয়ে বেশি ভোট গাজীপুর-২ আসনে, অর্ধেক কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১০, | ২১:০৫:৫১ |
ঢাকার সবচেয়ে কাছের শিল্প শহর গাজীপুর। জেলার পাঁচটি আসনে মোট ভোটার ২৭ লাখ ৩৮ হাজার ২৪৯ জন। পুরুষ ১৩ লাখ ৬৪ হাজার ৩৪৮ ও নারী ১৩ লাখ ৭৩ হাজার ৮৬৭ জন। হিজড়া ভোটার ৩৪ জন।

জেলায় ভোট কেন্দ্র ৯৩৫টি। তারমধ্যে পুরুষ ভোটকেন্দ্র ২ হাজার ৩৫৩টি এবং নারী ভোটকেন্দ্র ২ হাজার ৮২০টি। মোট বুথ ৫ হাজার ৫৪৬ টি। তার মধ্যে স্থায়ী বুথ ৫ হাজার ১৭৩ ও অস্থায়ী ৩৭৩টি।

৪৪০ কেন্দ্র ঝুকিপূর্ণ

জেলার পাঁচটি সংসদীয় আসনের ৯৩৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৪০টি কেন্দ্রই গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। তার মধ্যে গাজীপুর মেট্রোপলিটন এলাকায় ২২৭টি এবং জেলার উপজেলা পর্যায়ে ২১৩টি। জেলার ৯৩৫টি ভোটকেন্দ্রে মোতায়েন থাকবে আইন-শৃঙ্খলা বাহিনীর ১৭ হাজার ৫১৫ সদস্য। 

দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে বেশি ৮ লাখ ৪ হাজার ৩৩৩ ভোট গাজীপুর-২ আসনে।
তার মধ্যে পুরুষ ৪ লাখ ৪০১ এবং নারী ৪ লাখ ৩ হাজার ৯১৯ জন। হিজড়া ভোটার রয়েছে ১৩ জন। ২৭২টি ভোট কেন্দ্রের এক হাজার ৪৯৮টি বুথের মাধ্যমে গ্রহণ করা হবে এ আসনের ভোট। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..