ইংল্যান্ডকে কাঁপিয়ে দর্শকদের ‘হৃদয় কেড়ে নিল’ নেপাল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০৮, | ১৯:২৩:৩৫ |
শ্বাসরুদ্ধকর ম্যাচে তীরে গিয়ে তরী ডুবল নেপালের। ইংলিশ পরীক্ষায় ‘এক বাউন্ডারির’ আক্ষেপ হিমালয়ের দেশটিকে দীর্ঘদিন পোড়াবে! সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বাগে পেয়েও হারাতে পারেনি নেপাল। ভাগ্য ফেবার করেনি বলেই জয়ের দুয়ারে গিয়ে পরাজয় দেখে তারা।

তবে ইংল্যান্ড জিতলেও তাদের চোখের পানি এবং নাকের পানি এক হয়ে গিয়েছিল। ম্যাচের শেষ দিকে তারা ধরেই নিয়েছিল পরাজয় নিশ্চিত। হারের শঙ্কায় মিস ফিল্ডিং করে ইংল্যান্ড। হারতে হারতে শেষ পর্যন্ত জিতে যায় তারা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরের পঞ্চম ম্যাচে এই অঘটন হয়ে হয়েও হয়নি। ব্রিটিশদের রীতিতো তুলোধুনে করে জয়ের দুয়ারে গিয়ে হোঁচট খায় নেপাল। 

৪ রানের জয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের। রবিবার মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৮৪ রান করে ইংল্যান্ড। টার্গেট তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৮০ রানে ইনিংস থামায় নেপাল। 

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে ব্রিটিশরা। ৪.৩ ওভার তথা মাত্র ১৫ বলে ৪৩ রানের ব্যাটিং তাণ্ডব চালান জশ বাটলার। তিনি মাত্র ১৭ বলে ৫টি চারের সাহায্যে ২৬ রান করে সাজঘরে ফেরেন। 

এরপর মাত্র ১৪ রানের ব্যবধানে ফেরেন আরেক ওপেনার ফিল সল্ট। তিনি ২ বলে ১ রানের বেশি করতে পারেননি। তার বিদায়ে ৫৭ রানে ইংল্যান্ড হারায় ২ উইকেট।

তৃতীয় পজিশনে ব্যাটিংয়ে নেমে ৩৫ বলে চারটি চার আর চারটি ছক্কার সাহায্যে ৫৫ রান করে ফেরেন জ্যাকব বেথেল। তিনি আউট হন দলীয় ১২৮ রানে। এরপর মাত্র ৯ রানের ব্যবধানে ফেরেন স্যাম করান। তিনি ৮ বলে ২ রান করে ফেরেন। 

অধিনায়ক হ্যারি ব্রুক ও জ্যাকব বেথেলের ফিফটি আর ইনিংসের শেষ দিকে উইল জ্যাকসের ব্যাটিং তাণ্ডবে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৪ রান করে ইংল্যান্ড।

দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন জ্যাকব বেথেল। ৩২ বলে ৪টি চার আর তিন ছক্কায় ৫৩ রান করেন অধিনায়ক হ্যারি ব্রুক। মাত্র ১৮ বলে এক চার আর ৪টি ছক্কার সাহায্যে ৩৮ রান করে অপরাজিত থাকেন উইল জ্যাকস।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...