সর্বশেষ :
জমি চেয়ে পন্থের পোস্ট ভাইরাল, ভুলভরা লেখায় মজেছেন ভক্তরা আতলেতিকো ছেড়ে রিভার প্লেটে আলমাদা, দলবদলে নতুন ইতিহাস কিউরেটর উন্নয়নে নতুন দিগন্ত, লেভেল-১ কোর্স আনছে বিসিবি ‘সে কি সত্যিই ১৫?’ সূর্যবংশীর বয়স নিয়ে ব্রেট লির বিস্ফোরক মন্তব্য শ্রীলঙ্কার ক্রিকেটারদের সংগঠনের প্রধান কুসাল মেন্ডিস রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি সৌদি আরামকো তেল শোধনাগারে ইয়েমেনের ড্রোন হামলা এসএসসির ফল দেখতে মেসেজ করতে হবে নতুন নম্বরে কারাগারে প্রেমিককে দেখতে ১০টি তাজা বুলেট নিয়ে হাজির স্কুলছাত্রী যুদ্ধের আগে প্রতিদিন ১০০ জাহাজ, অথচ গত ৫ মাসে হরমুজ পার হলো মাত্র ১৪৫৪টি

রমজানে অফিস সময় নির্ধারণ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০৫, | ১৮:৫৭:০৮ |
এবারের রমজান মাসে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস চলবে নতুন সময়ে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রেসসচিব শফিকুল আলম এ তথ্য জানান।

প্রেসসচিব বলেন,  সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে।
 
তবে ব্যাংক, বীমা, সুপ্রিম কোর্ট, অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নিজস্ব সুবিধা অনুযায়ী অফিস সূচি নির্ধারণ করবে।

উল্লেখ্য, রমজান মাসের চাঁদ দেখা সাপেক্ষে এ বছর রোজা শুরু হতে পারে ২০ ফেব্রুয়ারি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..