✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

হামজার হাঁটুর চোট কতটা গুরুতর, বাংলাদেশের হয়ে খেলতে পারবেন তো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০৫, | ১৯:৪০:৩১ |
ইংলিশ চ্যাম্পিয়নশিপে গত শনিবার চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে ম্যাচে ডান হাঁটুতে চোট পান লেস্টার সিটির বাংলাদেশি তারকা হামজা চৌধুরী। 

ব্যথায় কাতর হামজাকে কিছুক্ষণ মাঠেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিন্তু খেলা চালিয়ে যেতে না পারায় ম্যাচের ২৯ মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। 

এতে বাংলাদেশের ফুটবলভক্তদের মনে জেগেছে শঙ্কা।

হামজার চোট কতটা গুরুতর, মাঠে ফিরতে কত দিন লাগতে পারে, বাংলাদেশ দল তাকে পরের ম্যাচে পাবে তো—সমর্থকদের মনে এ ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। 

স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পর লেস্টার সিটি জানতে পেরেছে, হামজার চোট বেশ গুরুতর। তার ডান হাঁটুর লিগামেন্ট ক্ষতিগ্রস্ত (এমসিএল ইনজুুরি) হয়েছে। পুরোপুরি সেরে উঠতে ৬ থেকে ৮ সপ্তাহ লাগতে পারে।

তবে স্বস্তির বিষয় হলো হামজার হাঁটুতে অস্ত্রোপচারের প্রয়োজন পড়বে না।
বাংলাদেশের পরের ম্যাচ আগামী ৩১ মার্চ। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে সিঙ্গাপুরে যাবে হাভিয়ের কাবরেরার দল। এর আগে ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলা নিয়ে আলোচনা চলছে।

পুনর্বাসন প্রক্রিয়া ঠিকঠাকভাবে সম্পন্ন হলে হামজা মার্চের তৃতীয় বা শেষ সপ্তাহে মাঠে ফিরবেন বলে আশা করা হচ্ছে। সে ক্ষেত্রে বাংলাদেশের জার্সিতে তাকে মার্চেই দেখা যেতে পারে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..