✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ফিলিস্তিনি দম্পতির আমরণ অনশন ইসরাইলে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১০-১১, | ১৭:৪৩:৫৫ |

ইসরাইলি সেনাদের হাতে আটক ফিলিস্তিনি যুবক মেহের আল-আখরাস দখলদার বাহিনীর অবৈধ আটকাদেশের বিরুদ্ধে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন।

দুই মাসেরও বেশি সময় ধরে অনশন করে আসা ওই যুবক এখন তেলআবিবের একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। খবর আনাদোলুর।

হাসপাতালে মুমূর্ষু স্বামীর সঙ্গে তার স্ত্রী তাগরিদ আল-আখরাসও আমরণ অনশন শুরু করেছেন।

জুলাইয়ের শেষের দিকে মেহেরকে আটক করেন ইসরাইলি সেনারা। ৭৬ দিন ধরে তাকে জোর করে আটক রাখার প্রতিবাদে অনশন চালিয়ে যাচ্ছেন।

সম্প্রতি মুমূর্ষু অবস্থায় তাকে তেলআবিবের একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানেও কোনো ধরনের ভিটামিন বা সাপ্লিমেন্টও তাকে খাওয়ানো যাচ্ছে না।

ফলে তিনি ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। স্বামীর মুক্তির দাবিতে তাগরিদও হাসপাতালে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..