সর্বশেষ :
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২০ আগস্ট হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা সারাদিন ফুরফুরে থাকতে সকালটা শুরু করবেন যেভাবে আড়াই বছর পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১১২ মরদেহ সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র

পটুয়াখালীতে নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-২৪, | ১৭:৩৪:১৫ |
পটুয়াখালীর ২নং বাধঘাট এলাকায় চার দিন নিখোঁজ থাকার পর পিয়ারা বেগম (৬৯) নামে এক বৃদ্ধার বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে তার নিজ বাড়ির পাশের একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত পিয়ারা বেগম তিন মেয়ে ও দুই ছেলের সঙ্গে একই বাড়িতে বসবাস করতেন। গত বুধবার তিনি নিখোঁজ হন। এরপর বৃহস্পতিবার তার ছেলে সুমন পটুয়াখালী সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।  

শনিবার স্থানীয়রা খালে একটি বস্তা ভাসতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি লাশ উদ্ধার করে। 

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে মৃতদেহে হত্যার আলামত পাওয়া গেছে কি না- তা তদন্ত করা হচ্ছে। লাশটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..