✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

থাইল্যান্ড ভ্রমণে স্টানিং লুকে ধরা দিলেন অভিনেত্রী ভাবনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-২৪, | ১৭:০৭:৩৫ |
অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। কাজের চেয়ে নিজের লাইফস্টাইল ও সমসাময়িক বিষয়ে সরব উপস্থিতির কারণে প্রায়ই আলোচনায় থাকেন এই তারকা। সামাজিক মাধ্যমে নিয়মিত নিজের নানা মুহূর্ত ভক্তদের জন্য শেয়ার করেন তিনি। এবারও তার ব্যতিক্রম হলো না; থাইল্যান্ড থেকে একগুচ্ছ ছবি প্রকাশ করে নজর কেড়েছেন নেটিজেনদের।

বর্তমানে থাইল্যান্ডের পাতায়ায় অবস্থান করছেন এই অভিনেত্রী। সেখানকার সৈকত থেকে তোলা বেশ কিছু ছবি প্রকাশ করেন সামাজিক মাধ্যমে। দেখা যায়, প্রিন্টেড স্লিভলেস পোশাকে রয়েছেন ভাবনা; সাথে সানগ্লাস। যেখানে ফুটে উঠেছে অভিনেত্রীর এক ‘স্টানিং লুক’।



সমুদ্রের নীল জলরাশিকে পেছনে রেখে এক বারান্দার সোফায় হেলান দিয়ে বিভিন্ন ভঙ্গিতে পোজ দিয়েছেন। কখনও আনমনে তাকিয়ে, আবার কখনও মৃদু হাসিতে নিজেকে মেলে ধরেছেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘সবকিছু বুঝতে পারা মানেই হলো ক্ষমা করে দেওয়া’।

ভাবনার শেয়ার করা এই ছবিগুলোতে নেটিজেনদের ব্যাপক সাড়া দেখা গেছে। তার পোস্টের মন্তব্যঘরে অনুরাগীরা প্রশংসা ও মুগ্ধতায় ভাসিয়েছেন।



নিজেকে সাহসী ও ভিন্ন অবতারে উপস্থাপন করতে ভাবনার জুড়ি নেই।আবার প্রায়ই নতুননতুন কোনো রূপে হাজির হয়ে আলোচনায় আসেন তিনি।

‘নট আউট’ নাটকের মাধ্যমে শোবিজে পথচলা শুরু হয় আশনা হাবিব ভাবনার। এরপর ছোট পর্দায় অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করে তিনি প্রশংসিত হয়েছেন। অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে। বর্তমানে নাটকের পাশাপাশি সিনেমাতেও নিয়মিত কাজ করছেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..