✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

হজমশক্তি বাড়াতে খাবেন যেসব প্রোটিন সমৃদ্ধ খাবার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-২২, | ১২:৫৬:০৬ |
হজমে সমস্যা হলে পেটে গ্যাস, পেট ফাঁপা, বদহজম, কোষ্টকাঠিন্য বা ডায়রিয়ার মতো নানা সমস্যা দেখা দেয়। এসব সমস্যা কমাতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস জরুরি। যাদের হজমের সমস্যা রয়েছে তারা সুস্থ থাকতে কিছু প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে পারেন। যেমন-

ঘোল: ঘোলে প্রচুর পুষ্টিগুণ রয়েছে। এই খাবার শরীর হাইড্রেটেড থাকতে সাহায্য করে। এছাড়া হজমশক্তি উন্নত করতেও এটি পান করা ভালো।


মাছ: মাছ বিশেষ করে সামুদ্রিক মাছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে। এটি অন্ত্রের স্বাস্থ্য উন্নত করতে এবং ভালো হজম পেতে সাহায্য করে।

দই: দইতে প্রচুর প্রোবায়োটিক গুণ রয়েছে। ভালো প্রোটিনের উৎস হওয়ায় এটি খেলে হজমশক্তি ভালো হতে সাহায্য করে।

পনির: তাজা পনির খেলে হজমশক্তি ভালো হয় এবং অন্ত্রের স্বাস্থ্য উন্নত হয়। নিয়মিত এটি খেলে অ্যাসিডিটি কমাতে সাহায্য করে।

ডিম: ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। ভালোভাবে রান্না করার পর ডিম খেলে ভালো হজম হতে সাহায্য করে।

অঙ্কুরিত মুগ: অঙ্কুরিত ডাল খাওয়াও ভালো, এটি হজমে সাহায্য করে। এটি অন্ত্রের স্বাস্থ্য উন্নত করতেও উপকারী। লবণ, লেবু এবং মসলা দিয়ে এটি খাওয়া যেতে পারে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..