✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ষাটগম্বুজ মসজিদে এবারও ঈদের ৩ জামাত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৯, | ১৪:০২:২৪ |
বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদে এবারও পর্যায়ক্রমে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। দর্শনার্থীদের জন্য দৃষ্টিনন্দন আলোকসজ্জারও ব্যবস্থাও করা হয়েছে মসজিদ প্রাঙ্গণে।

চাঁদ দেখার সাপেক্ষে শুক্র বা শনিবার (২০ বা ২১ মার্চ) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে বৃহস্পতিবার (১৯ মার্চ) সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

জানা যায়, মুসল্লিদের আধিক্যের কারণে ষাটগম্বুজ মসজিদে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। এতে ইমামতি করবেন খানজাহান (রহ.) মাজারসংলগ্ন মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. খালিদ। দ্বিতীয় জামাত শুরু হবে সকাল সোয়া ৮টায়। এতে ইমাম থাকবেন ষাটগম্বুজ মসজিদের ইমাম ও খতিব মো. নাসির উদ্দিন। তৃতীয় ও শেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এতে বায়তুশ শরফ এতিমখানার সুপারিন্টেন্ডেন্ট ও হাফেজ মাওলানা মো. এনামুল হক ইমামতি করবেন।

ঈদকে ঘিরে ইতোমধ্যে মসজিদ প্রাঙ্গণ ও আশপাশে নেয়া হয়েছে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম। পাশাপাশি রঙিন আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে পুরো এলাকা; যা রাতে সৃষ্টি করছে এক ভিন্ন আবহ।

এ বিষয়ে বাগেরহাটের প্রত্নতত্ত্ব অধিদফতরের কাস্টোডিয়ান মো. যায়েদ বলেন, ‘বাগেরহাটে প্রধান ঈদের নামাজ ষাটগম্বুজ মসজিদে অনুষ্ঠিত হবে। এবারও তিনটি জামাত অনুষ্ঠিত হবে। তিন জামাতে মোট ছয় হাজার মুসল্লি নামাজ আদায় করবেন এখানে। মসজিদের ভেতরে একসঙ্গে দেড় হাজার ও বাইরে পাঁচ শতাধিক মানুষের নামাজের ব্যবস্থা থাকবে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..