✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ভূমধ্যসাগরে বাংলাদেশিসহ ৩৫ শরণার্থী নিয়ে নৌকাডুবি: ৩ লাশ উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৯-২৬, | ১০:৫১:৩৯ |

বাংলাদেশিসহ ৩৫ জন শরণার্থী নিয়ে লিবিয়া থেকে ইউরোপে পাড়ি জমানোর সময় ভূমধ্যসাগরে একটি নৌকাডুবির ঘটনা ঘটে।

ওই নৌকায় বাংলাদেশি ছাড়াও সিরিয়া, মিশর, সোমালিয়া ও ঘানার নাগরিকরা ছিলেন। খবর ডেইলি সাবাহর।

জানা যায়, স্থানীয় সময় গত বুধবার সন্ধ্যায় লিবিয়ার রাজধানী ত্রিপোলির পূর্বাঞ্চলীয় এলাকা জেলাইটেন থেকে নৌকাটি যাত্রা শুরু করে।

বৃহস্পতিবার ভূমধ্যসাগরে এটি ডুবে যায়। এ সময় আশপাশের কয়েকটি মাছ ধরার নৌকা তাদের মধ্য থেকে ২২ জনকে উদ্ধার করতে পারলেও ১৩ জন নিখোঁজ ছিল।

জাতিসংঘ জানিয়েছে, নিখোঁজ ১৩ জনের মধ্যে দুই সিরীয়সহ ৩ জনের মরদেহ উদ্ধারকর্মীরা সাগর থেকে তুলে এনেছেন।

বাকি দশ জনের লাশ উদ্ধারে অভিযান অব্যাহত আছে বলে কোস্ট গার্ড জানিয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০১৪ সালের পর থেকে এখন পর্যন্ত এ অঞ্চলে প্রায় ২০ হাজার মানুষের প্রাণহানি হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..