✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

রংপুরে ‘স্পিরিট পানে’ দুই জনের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-১২, | ১৭:১২:২৬ |
রংপুরের বদরগঞ্জে রেকটিফাইড স্পিরিট পান করে দু’জনের মৃত্যু হয়েছে। রোববার রাতে তাদের মৃত্যু হলে সোমবার বিষয়টি জানাজানি হয়। 

নিহতরা হলেন- উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব শিবপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সোহেল (৩০) ও একই ইউনিয়নের বসন্তপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (৪০)। 

স্থানীয়রা জানান, রোববার বিকেলে সোহেল ও আলমগীর কিশমত বসন্তপুর নয়াপাড়া গ্রামের মাদক কারবারি জয়নুল আবেদিনের কাছ থেকে রেকটিফাইড স্পিরিট কিনে পান করে। পরে রাতে নিজ বাড়িতে তাদের মৃত্যু হয়।  

গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম বলেন, ‘ওই এলাকায় দীর্ঘদিন ধরে রেকটিফাইড স্পিরিটসহ মাদক কেনাবেচা হচ্ছিল। এর আগে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। এলাকায় সব ধরনের মাদকের কারবার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ নেওয়া উচিত।’ 

বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেন, ‘রেকটিফাইড স্পিরিট পান করে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মাদক কারবারি জয়নুল আবেদিনকে আটক করা হয়েছে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..